Complete Docker for Everybody — Free Docker Course | Bangla

Docker বর্তমানে modern software development-এর একটি গুরুত্বপূর্ণ technology। বিশেষ করে application development, backend engineering, Data Science, Machine Learning, AI এবং cloud deployment-এর ক্ষেত্রে Docker সম্পর্কে ভালো ধারণা থাকা অনেক বেশি useful।

একটি application নিজের computer-এ ঠিকভাবে কাজ করলেও অন্য computer বা production server-এ গিয়ে অনেক সময় সমস্যা তৈরি হয়। Python version আলাদা, package version mismatch, missing dependency কিংবা configuration difference-এর কারণে application কাজ নাও করতে পারে।

Docker এই সমস্যাগুলো অনেকটাই সহজ করে দেয়। Application-এর প্রয়োজনীয় dependencies, libraries, configuration এবং runtime environment-কে container-এর মধ্যে package করে রাখা যায়। ফলে development, testing এবং production environment-এর মধ্যে consistency বজায় রাখা সহজ হয়।

এই বিষয়গুলোকে practicalভাবে শেখানোর জন্য Study Mart YouTube Channel-এ শুরু হয়েছে Complete Docker for Everybody — একটি সম্পূর্ণ Free Docker Course।

এই কোর্সে কী শেখানো হবে?

এই course-টি beginner level থেকে শুরু করে production deployment পর্যন্ত structuredভাবে সাজানো হয়েছে।

Module 1 — Docker Fundamentals & Container Concepts

প্রথমে Docker-এর fundamental concepts শেখানো হবে। এর মধ্যে থাকবে:

  • Docker কী এবং কেন ব্যবহার করা হয়
  • Containerization কী
  • Container কীভাবে কাজ করে
  • Container বনাম Virtual Machine
  • Container lifecycle ও isolation
  • Docker Architecture
  • Docker Engine, Images, Containers ও Registry

Module 2 — Docker Installation & Basic Commands

Docker setup করার পর প্রয়োজনীয় command-line operations শেখানো হবে।

  • Docker Desktop ও Docker Engine installation
  • Docker CLI
  • docker run
  • docker pull
  • docker images
  • docker ps
  • প্রথম Docker container তৈরি ও run করা
  • Ubuntu ও Nginx container নিয়ে কাজ

Module 3 — Working with Docker Containers

এই module-এ container management এবং troubleshooting-এর practical concepts থাকবে।

  • Container create, start, stop ও restart
  • Container remove ও rename
  • Docker logs
  • Docker exec
  • Docker inspect
  • Docker stats
  • Port mapping
  • Environment variables
  • Restart policies

Module 4 — Docker Images & Dockerfile

নিজের application-এর জন্য custom Docker image তৈরি করার process শেখানো হবে।

  • Docker Image কী
  • Image layers ও tags
  • Dockerfile
  • FROM
  • WORKDIR
  • COPY
  • RUN
  • CMD
  • ENTRYPOINT
  • ENV
  • EXPOSE
  • .dockerignore
  • Build cache
  • Image optimization
  • Multi-stage builds

Module 5 — Docker Storage & Volumes

Container-এর data কীভাবে persist করা যায়, সেটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এই module-এ থাকছে:

  • Container filesystem
  • Temporary data
  • Stateful ও Stateless application
  • Docker Volumes
  • Bind Mounts
  • Database persistence
  • Backup ও restore
  • Volume বনাম Bind Mount

Module 6 — Docker Networking

একাধিক container কীভাবে একে অপরের সাথে communicate করে, তা শেখানো হবে।

  • Docker networking fundamentals
  • Container communication
  • Bridge network
  • Host network
  • Custom networks
  • Container DNS
  • Service discovery
  • Backend ও database communication
  • Networking troubleshooting

Module 7 — Docker Registry & Image Management

নিজের Docker image অন্য developer বা server-এর কাছে কীভাবে publish এবং distribute করা যায়, সেটিও শেখানো হবে।

  • Docker Registry
  • Docker Hub
  • Public ও Private repository
  • Docker login
  • Image tagging
  • Docker push ও pull
  • Image version management
  • Semantic versioning

Module 8 — Docker Compose & Multi-Container Applications

Real-world application সাধারণত একটি container-এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। Backend, database এবং frontend আলাদা service হিসেবে থাকতে পারে।

এই module-এ শেখানো হবে:

  • Docker Compose কী
  • YAML configuration
  • Services
  • Networks
  • Volumes
  • Backend + Database architecture
  • Frontend + Backend + Database setup
  • Environment files
  • Health checks
  • depends_on
  • Restart policies
  • Multi-container application management

Module 9 — Docker Security & Production Best Practices

Production environment-এর জন্য Docker ব্যবহার করার সময় security এবং optimization অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই module-এ থাকবে:

  • Container security
  • Non-root user
  • Secure Docker images
  • Secrets management
  • Resource limitation
  • Logging
  • Monitoring
  • Backup strategy
  • Production best practices
  • Image optimization

Module 10 — Docker + Django Application Deployment

শেষ module-এ পুরো concept একটি বাস্তব Django application-এর মাধ্যমে প্রয়োগ করা হবে।

আমরা দেখবো কীভাবে:

  • Django application Dockerize করা যায়
  • Dockerfile তৈরি করা যায়
  • PostgreSQL container যুক্ত করা যায়
  • Docker Compose ব্যবহার করা যায়
  • Database volume configure করা যায়
  • Environment variables ব্যবহার করা যায়
  • Linux VPS-এ Docker setup করা যায়
  • Nginx reverse proxy configure করা যায়
  • Domain configure করা যায়
  • HTTPS deployment-এর basic workflow তৈরি করা যায়
  • Production application update করা যায়

Practical Projects

শুধু theory নয়, course-এর গুরুত্বপূর্ণ অংশজুড়ে practical project থাকবে।

Project 1 — Dockerized Static Website

Nginx Docker container ব্যবহার করে একটি static website deploy করা হবে।

Project 2 — Dockerized Backend API

একটি backend application-কে Dockerfile এবং environment configuration ব্যবহার করে containerize করা হবে।

Final Project — Django Production Application

শেষ project-এ একটি complete production-style Django application তৈরি ও deploy করা হবে, যেখানে থাকবে:

Django + PostgreSQL + Docker + Docker Compose + Nginx + Persistent Storage + Production Deployment

কারা এই Course করবেন?

এই course-টি বিশেষভাবে useful হতে পারে যারা:

  • Software Engineering শিখছেন
  • Backend Development করছেন
  • FastAPI বা Django নিয়ে কাজ করছেন
  • Data Science বা Machine Learning project করছেন
  • AI/GenAI application তৈরি করছেন
  • নিজের application cloud বা server-এ deploy করতে চান
  • Development থেকে Production workflow সম্পর্কে জানতে চান
  • Docker একদম শুরু থেকে structuredভাবে শিখতে চান

Course শেষে কী শিখতে পারবেন?

Course সম্পন্ন করার পর আপনি:

  • Docker-এর fundamental concepts বুঝতে পারবেন
  • Docker container তৈরি ও manage করতে পারবেন
  • নিজের application-এর Docker image তৈরি করতে পারবেন
  • Professional Dockerfile লিখতে পারবেন
  • Docker volumes ও networking ব্যবহার করতে পারবেন
  • Docker Compose দিয়ে multi-container application তৈরি করতে পারবেন
  • Docker Hub-এ image publish করতে পারবেন
  • Docker security ও production best practices প্রয়োগ করতে পারবেন
  • Django + PostgreSQL application Dockerize করতে পারবেন
  • Nginx-এর মাধ্যমে production deployment workflow বুঝতে পারবেন

সম্পূর্ণ Course বিনামূল্যে

Complete Docker for Everybody সম্পূর্ণ Free এবং beginner-friendlyভাবে তৈরি করা হচ্ছে। Basic concept থেকে শুরু করে practical application deployment পর্যন্ত ধাপে ধাপে এগোনোর চেষ্টা থাকবে।

Full Course Playlist

Complete Docker for Everybody — Full Playlist

Backend API Development with Python – Django Course

.

Docker শুধু DevOps-এর জন্য নয়। Modern software application তৈরি, deploy এবং maintain করার ক্ষেত্রে Docker একটি অত্যন্ত practical skill। তাই Software Engineering, Data Science, ML বা AI নিয়ে কাজ করলে Docker শেখা আপনার existing skill set-কে আরও শক্তিশালী করতে পারে।

.